দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার

আবু তালেব লা,লপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জুট মিলে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। নাটোর জেলা ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম। ​পুলিশ জানায়, গত ৩০ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার অর্জনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত ‘সাজিদ জুট মিলস্’-এ এই ডাকাতির ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রে সজ্জিত ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জুট মিলে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন স্টাফকে বেদম মারপিট করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে আলাদা আলাদা কক্ষে বন্দি করে রাখে। ​পরবর্তীতে ডাকাত দল রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে ধারালো ছুরি, চাপাতি, লোহার রড ও কাটার মেশিন ব্যবহার করে জুট মিলের বিভিন্ন মূল্যবান কলকব্জা ও মালামাল লুট করে। ভুক্তভোগী ও মিল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লক্ষ ৬০ হাজার টাকা। মালামাল লুট শেষে ডাকাতরা একটি ট্রাকে করে পালিয়ে যায়। ​এ ঘটনায় জুট মিলের মালিক পাবনার ঈশ্বরদী এলাকার বাসিন্দা সাজিদ মল্লিক (৩৩) বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। ​মামলা রুজুর পর নাটোর জেলার পুলিশ, ডিবি নাটোর ও লালপুর থানা পুলিশ তদন্তে নামে। তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডাকাত চক্রটিকে সনাক্ত করতে সক্ষম হয়।​পরবর্তীতে গত (২২ জুন ২০২৬) রাতে পাবনা জেলার আটঘরিয়া এবং পাবনা সদর থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে পাবনা বড় বাজার এলাকা থেকে লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামানিক (৪৬), মোঃ সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মোঃ আব্দুল খালেক (৩৪), মো. সাগর শেখ (২২)। এসময় অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩০০ কেজি লুণ্ঠিত তামার তার, লুণ্ঠিত মালামাল বিক্রয়লব্ধ নগদ পঞ্চাশ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ, ১টি ব্যাটারিচালিত চার্জার ভ্যান এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।   ​এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Tag
আরও খবর

লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত

২ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে