নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লাখাইয়ে কৃতি ছাত্র - ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত।


লাখাইয়ে "প্রজন্মের  প্রতিধ্বনি- লাখাই" এর উদ্যোগে  এস,এস,সি ও সমমানের পরীক্ষা দাখিল এ ২০২২ সালের পরীক্ষায় জি,পি,এ ও বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী  দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ জানুয়ারী)  লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১১ টায় প্রজন্মের প্রতিধ্বনি - লাখাই এর সহসভাপতি  জহুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও গোলাম সারোয়ার  ভূইয়ার সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান  আজাদ হোসেন ফুরুক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফজলে এলাহি ফরহাদ, জেলা পরিষদ সদস্য মনিরুল আলম জসিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুকুর রহমান মাসুক,এডভোকেট আয়াতুল ইসলাম।সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল আওয়াল ভূইয়া। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ আজিজুর রহমান, গীতা পাঠ করেন উপমা দাস।স্বাগত বক্তব্যে প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর সদস্য আশরাফুল করিম অরাজনৈতিক সংগঠন"প্রজন্মের প্রতিধ্বনি - লাখাই "এর  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রেজাউল আজাদ ভূইয়ার লিখিত বক্তব্য পাঠ করেন ।বক্তব্য রাখেন লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, ডাঃ তানিয়া চৌধুরী, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, দীল আফসানা আঁখি, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাইদ মোহাম্মদ জুনাইদ।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪৮ জন জিপিএ ও বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী দের মাঝে সন্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথি বৃন্দ।অনুষ্ঠানে বক্তাগন বলেন প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসী রেজাউল আজাদ ভূইয়া প্রবাসে থেকেও লাখাই এর গণমানুষের জীবন মান উন্নয়ন, শিক্ষার প্রাসারে এবং অসহায় মানুষের  পাশে থেকে সহযোগিতা করে চলেছেন। তাঁর নিজস্ব অর্থায়নে এমন মহতী উদ্যোগের ভূয়সী করে তাঁরা বলেন এ ধরনের কর্মকান্ডে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য প্রয়াস চালাতে হবে। প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর অগ্রযাত্রা অব্যাহত থাকুক এ আশাবাদ ব্যক্ত করে।

আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে