কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধরুং ইউনিয়নের মিয়ার কাটা ৭ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার( ৮জানুয়ারি ২০২৫)দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় মোট ৯টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জয়নাল, মো. জসিম, মো. জামাল, পারভিন , করিম (, পিতা: সৈয়দ মিয়া), সৈয়দ নুর , পিতা: হাকিম আলী,আবুল মূসা, পিতা: আবু উমর), গোলাম রহমান, পিতা: মূজাহার মিয়া) এবং মো. জালাল পিতা: হাকিম।
স্থানীয় ও প্রতক্ষ্যদশী সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১৫-২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার ফলে আরো অনেক টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড নির্বাপনে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ।
১ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে