জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

‎খাগড়াছড়িতে নিরাপত্তার দাবিতে সাংবাদিকদের কর্মবিরতি ও মানববন্ধন

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাধীনতা ও দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎

‎বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা সদরসহ উপজেলার পেশাজীবী সাংবাদিকরা এতে অংশ নেন।

‎

‎“সাংবাদিকদের নিরাপত্তা চাই—স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই” এই স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন মহল থেকে নানা ধরনের হুমকি, ভয়ভীতি এবং হয়রানির সম্মুখীন হচ্ছি। এ ধরনের চাপ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনকে বাধাগ্রস্ত করছে।

‎

‎বক্তারা জোর দিয়ে বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ দুর্বল হয়ে পড়ে। তাঁরা অবিলম্বে খাগড়াছড়িতে কর্মরত সকল সাংবাদিকের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

‎

‎সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফ, আহত সাংবাদিক জ্যাক ত্রিপুরাসহ আরও অনেকে।

‎

‎মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন।

‎

‎এ সময় জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Tag
আরও খবর






খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

৩৬৪ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে