জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

খাগড়াছড়িতে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সংলগ্ন এলাকায় এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০টি অসহায় পরিবারকে ছাগল তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চল সংগঠক মনজিলা সুলতানা জুমা।

উপকারভোগী টিন্টু চাকমা ও আলমগীর হোসেন জানান, ছাগল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ছাগল পালনে আয় বাড়বে এবং তা দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হবে। বিশেষ করে সন্তানদের শিক্ষা ব্যয়ে এ সহায়তা কাজে লাগবে বলে জানান তারা।

বিতরণ অনুষ্ঠানে মনজিলা সুলতানা জুমা বলেন,
“খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। শুধু তা-ই নয়, আর্থ-সামাজিক উন্নয়নেও আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। আজকের এই ছাগল বিতরণের মাধ্যমে আমরা চাই পরিবারগুলো স্বাবলম্বী হোক এবং তাদের জীবনমান উন্নত হোক।”

Tag
আরও খবর






খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

৩৬৪ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে