জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সততাই আদর্শ চেয়ারম্যান অলি আহমদ খানের

অলি আহমদ খান ১১ ডিসেম্বর ১৯৬৯ সালে সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ব্রাহ্মণউষার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত রুস্তুম খান ও মাতা সমছুন্নেছা খাতুন। তিনি পতনঊষার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, নয়াবাজার কে.সি. উচ্চবিদ্যালয় ও কলেজে থেকে মাধ্যমিক ও মৌলভীবাজার সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।

অলি আহমদ খান কিশোর বয়স থেকে এলাকার সামাজিকতা ও রাজনীতির সাথে অতপ্রত ভাবে জড়িত। ৮০র দশকে পতনঊষারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে সামাজিক অগ্রযাত্রা শুরু হয়। এর পর থেকে থাকে আর পিছনের দিকে থাকাতে হয়নি। সামাজিকতা ও রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হিসেবে খ্যাতি ছড়িয়ে আছে সর্বমহলে। 

৯০ এর দশকে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি কমলগঞ্জের পতনঊষার শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও একবারের সভাপতির দায়িত্ব পালন করেন। এই সময়ে বাজারের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। 

অলি আহমদ খান ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনীতিতে সততা ও আদর্শের উপহার হিসেবে ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। দেশের বিভিন্ন আন্দোলনে ছিল সক্রিয় অংশগ্রহণ এতে বিভিন্ন সময় মামলার শিকার হয়েছেন। তিনি রাজনৈতিক জীবনে পতনঊষার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও কয়েক মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এখানেই থেমে থাকেনি তাঁর রাজনৈতিক জীবন। নিরহংকারী এই মানুষ সময়ের সাথে সাথে এগিয়ে গেছেন অনেক দূর। রাজনীতির মাঠে দক্ষ নেতৃত্বের ফসল হিসেবে প্রথমে কমলগঞ্জ উপজেলা বিএনপি সদস্য, পর্যায়ক্রমে সমাজকল্যাণ বিষয় সম্পাদক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমানে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এর দায়িত্ব পালন করছেন। 

অলি আহমদ খান রাজনৈতিক ও সামাজিকতায় সততার পুরষ্কার হিসেবে ২০২২ সালে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর থেকে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে নিজেকে একজন সেবক হিসেবে বিলিয়ে দিয়েছেন। 

এছাড়া তিনি মির্জাপুর দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পতনঊষার ইউনিয়নের সচেতন নাগরিকেরা বলেন, অলি আহমদ খান চেয়ারম্যান হওয়ার আগ থেকেই যে কোন প্রয়োজনে আমরা পাশে পেয়েছি। চেয়ারম্যান হওয়ার পর থেকে রাতদিন সমান ভাবে কাজ করছেন। কোন সমস্যার জন্য সাধারণ মানুষ আসলে দ্রুত সময়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তিনি এলকার মানুষের কাছে জনপ্রিয় একজন চেয়ারম্যান। 

কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, যতদিন বেঁচে আছি ততদিন মানুষের সেবা করে যাবো। সকল মানুষের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে