জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে রায়পুর মাদরাসার দপ্তরি মুহিবের মৃত্যু

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর মামরকপুর জামেয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার দপ্তরি মুহিবুর রহমান (২০)।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রায়পুর মাদরাসায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাদরাসার দ্বিতীয় তলার ছাদে অসতর্কতায় বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন মুহিব। ঘটনার পর তারা ছাদে গিয়ে দেখেন নিথর দেহ পড়ে আছে মুহিবুরের। পরে কর্তৃপক্ষ থানায় ফোন করে ঘটনাটি জানান।

নিহত মুহিবুর রহমান কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট প্রথাপি গ্রামের আব্দুল মতিনের পুত্র।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরাসার ছাদের উপরে মেইন লাইনটি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুহিব।


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে