জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির দুই ছাত্রের

নিহত দুই ছাত্রের বাড়ি শ্রীমঙ্গল


মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা চারজন শিক্ষার্থী একটি সিএনজি অটোরিকশায় করে যাত্রা করছিলেন। বটতলা বাজারে পৌঁছালে একটি শিশু সড়কে হঠাৎ চলে এলে চালক সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সিএনজি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী, আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও অমিত সূত্রধর (১৮) নিহত হন। 

এ সময় আহত হন শাহীন মিয়া (১৮), সৈকত দেব (১৮) ও শিশুটি, জান্নাতুল (১১)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত অমিত ও জান্নাতুলকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে অমিত মারা যান। 

নিহত শিক্ষার্থীরা কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। কলেজ কর্তৃপক্ষ ও সহপাঠীরা এ মর্মান্তিক ঘটনায় শোকাহত। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় এলাকাবাসী ও কলেজে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে