জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গল পৌরসভার সদ্যবিদায়ী মেয়র মহসিন মিয়া মধুর উদ্যোগে কমলগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের বানভাসি মানুষ গত চারদিন ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে শ্রীমঙ্গল পৌরসভার সদ্যবিদায়ী মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া মধুর উদ্যোগে কমলগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীরামপুর, চন্ডীপুর, মহেশপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী এক হাজার পাচঁশত মানুষের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এমএ সালাম, কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, মেয়রপুত্র মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশাররফ হোসেন রাজ এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আমি ব্যক্তিগত উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আজ শুরু করেছি।১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছি। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকব।

সাবেক বিএনপি নেতা মহসিন মিয়া আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

প্রসঙ্গত, গত ৪ দিনের টানা ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছেন।


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে