জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কমলগঞ্জে সিরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় গুচ্ছ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে হাফেজ ফাহাদ


মৌলভীবাজারের কমলগঞ্জে 'আনবোই আলোর প্রভাত, পড়বো মোরা সীরাত' স্লোগানকে ধারণ করে মাহে রবিউল আউয়াল ১৪৪৫ উপলক্ষে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করে সৃজনে মননে কমলগঞ্জ। 

দুই মাসব্যাপী সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি ছোটদের বিশ্বনবী হজরত  মুহাম্মাদ সা., একাদশ থেকে স্নাতক 'বিশ্ব সভ্যতায় হযরত মুহাম্মাদ সা. এর অবদান' এই দুইটি বিভাগে স্কুল কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। 

প্রতিযোগিতায় দুইটি বিভাগে পাঁচ জন করে দশ জন ও উভয় বিভাগের সমন্বয়ে গুচ্ছে আরও পাঁচজন সর্বমোট পনেরো জন উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 

সৃজনে মননে কমলগঞ্জ আয়োজিত সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৩ শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জের আদমপুর বাজারস্থ মৌলানা আব্দুস সোবহান ইসলামী গণপাঠাগারে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি, মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল মুত্তাক্বিন জুনাইদ সাহেবজাদায়ে শায়খে মাধবপুরী (রহ.)।

সৃজনে মননে কমলগঞ্জের প্রধান পৃষ্ঠপোষক, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্যসচিব মোঃ মুহিন উদ্দিন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সোলায়মান আহমাদ, এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আদমপুর বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল কালাম, সৃজনে মননে কমলগঞ্জ এর সমন্বয়ক আহমদ বুরহান উদ্দিন জিয়া। 

আরও বক্তব্য দেন মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ আহমদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাছির,  কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কমলগঞ্জের চেয়ারম্যান শিবলুজ্জামান, আদমপুর বাজারের ব্যবসায়ী মাওলানা শামীম আহমদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মুস্তাকিম তরফদার নাহিদ, ছাত্রকল্যাণ পরিষদ কমলগঞ্জের সেক্রেটারি জিয়াউর রহমান, মিডিয়া বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম জসিম। 

আরও উপস্থিত ছিলেন সৃজনে মননে কমলগঞ্জ এর সাংস্কৃতিক বিভাগের সেক্রেটারি হাসানুজ্জামানসহ সৃজনে মননে কমলগঞ্জ এর দায়িত্বশীল, প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিগণ।

সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতায় গুচ্ছ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর এলাকার বাসিন্দা মুহিবুর রহমান ফারুকের বড়পুত্র, কমলগঞ্জ একতা সমাজকল্যান পরিষদ এর সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদ।

হাফেজ ফাহাদ এবছর কমলগঞ্জের শাফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী এবং সিলেটের শাহ সুলতানপুর মাদরাসার স্নাতক (জালালাইন) এর শিক্ষার্থী।

প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমলগঞ্জের স্থায়ী বাসিন্দাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ছাত্র ছাত্রীদের সরব অংশগ্রহণ ছিল।


আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে