জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবহাটা উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী তাসকিন আহমেদ শাওন

দেবহাটা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন তাসকিন আহমেদ শাওন। দীর্ঘ আট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর তিনি এ আগ্রহের কথা জানান।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা তাসকিন আহমেদ শাওন ছাত্রজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তবে ২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের কোনো কমিটি অনুমোদন পায়নি বলে জানা গেছে।

পরবর্তীতে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ঘোষিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালের ২৯ জুলাই উপজেলা সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৩ সালের ২ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদ তাকে সাতক্ষীরা জেলা তরুণ দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়।

এছাড়াও তিনি দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিরোধী দলে থাকাকালীন সময়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ঢাকা, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।

এ বিষয়ে তাসকিন আহমেদ শাওন বলেন, “দেবহাটা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে আমি সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছি। জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বের কাছে আমার আহ্বান থাকবে, প্রকৃত ছাত্রনেতা ও দুঃসময়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হোক।

Tag
আরও খবর