জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জে ছাত্রদলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

কালিগঞ্জে ছাত্রদলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বাদ মাগরিব কালিগঞ্জ দক্ষিণপাড়া ফুলতলায় ধানের শীষের নির্বাচনী অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসানুর রহমান, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গণিয়ার রহমান গনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ ও মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা তরুণ দলের সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, কুশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ নাসিরউদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রবিউল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সাকুর হৃদয়, উপজেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনি, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, যুবদল নেতা রাইছুল ইসলাম ও শাহিন আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফারুক।

আরও খবর