জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জের খুব্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নামে অপপ্রচার–হয়রানির অভিযোগ

পপ্রচার–হয়রানির অভিযোগ কেজি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে কাটুনিয়া রাজবাড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মহাসীন হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকবৃন্দ আইনগত প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাসসহ সহকারী শিক্ষক রোজিনা খাতুন, মোছাঃ হোসনে আরা আতুন, শাহারিয়া ইয়াসমিন, জাহানারা খাতুন, রায়হান শরীফ ও আইনুল হক অভিযোগ করেন—বিগত আওয়ামী লীগ সরকারের সময় (২০২১–২০২৩) মহাসীন হোসেন ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। সে সময়ে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষিকাদের উত্যক্ত করতেন এবং বিদ্যালয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। বিদ্যালয়ের জমি উদ্ধার ও মামলার কাজে তিনি বাধা প্রদান করেন বলেও উল্লেখ করেন তারা।

শিক্ষকরা জানান, ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হওয়া এবং বিদ্যালয়ের জমি রক্ষায় মামলা দায়েরের কারণে ক্ষিপ্ত হয়ে মহাসীন হোসেন শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা সংবাদ ছড়িয়ে দেন। এমনকি এসব বিভ্রান্তিকর লিংক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টির চেষ্টা করেন।

গত ৩০ নভেম্বর প্রথম শ্রেণির শিক্ষার্থী আখিয়া আনজুমের দাদার মৃত্যুতে বিদ্যালয়ে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছিল। সে দিন সকাল ৯টায় শ্রেণিকাজ শুরুর আগেই তিনি অনুমতি ছাড়া অফিসকক্ষে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। শিক্ষকরা বলেন—কোনো বক্তব্য না নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ভিডিও প্রচার করায় তাদের সম্মান ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মহাসীন হোসেন নিজেও একটি কেজি স্কুলের প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও নিজের দায়িত্ব ফাঁকি দিয়ে অন্য বিদ্যালয়ে গিয়ে ভিডিও ধারণ ও প্রচার করেছেন, যা নীতিবহির্ভূত এবং শিক্ষকদের হয়রানির উদ্দেশ্যপ্রণোদিত।

অভিযোগ বিষয়ে জানতে মহাসীন হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও খবর