জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি

কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর মৌজায় পৈতৃক সম্পত্তির ১৬ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং ঘর নির্মাণের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ফরিদপুর গ্রামের মৃত শেখ আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহবুব আলম জানান, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের জহুর আলী কারিকরের ছেলে রফিকুল ইসলাম, তার ভাই সফিকুল ইসলামসহ স্থানীয় ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে তাদের দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ভোগদখলকৃত জমিতে অনধিকার প্রবেশ করেন। তারা জোরপূর্বক সীমানা নির্ধারণ ও খুঁটি পুঁতে দখলের চেষ্টা করলে বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা চালানো হয়।

মাহবুব আলমের দাবি—বিবাদীপক্ষ তিন দিনের মধ্যেই জমি দখল করে সেখানে ঘর নির্মাণের হুমকি দিয়েছেন।

তিনি আরও জানান, রফিকুল ইসলাম দলিল অনুযায়ী মাত্র ২ শতাংশ জমির মালিক হলেও ভুল তথ্য দিয়ে আরএস ২৬৯ ও ৩৮৩ খতিয়ানের হাল ২১১ ও ৮০২ দাগের মোট ১৬ শতাংশ জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেন। বিষয়টি জানার পর বাদীপক্ষ কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে রেকর্ড সংশোধনের আবেদন করেন। আবেদনটির শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর উভয় পক্ষকে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।

দাখিল করা দরখাস্ত অনুযায়ী, ফরিদপুর মৌজার আরএস ২৬৯ ও ৩৮৩ খতিয়ানভুক্ত মেছের আলী শেখের ওয়ারিশদের প্রকৃত জমির বাইরে গিয়ে ২১১ দাগে অতিরিক্ত ০.০৬৭৬ একর এবং ৮০২ দাগে ০.০৭৩৪ একর জমি দলিলবহির্ভূতভাবে রফিকুল ইসলাম রেকর্ড করেছেন—যা বাদীপক্ষ ‘অবৈধ রেকর্ড সংশোধন’ হিসেবে দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন, “১৯৯৮ সালে আমি মাহবুবের দাদার কাছ থেকে এই সম্পত্তি ক্রয় করি। তবে নানা প্রতিকূলতার কারণে কখনো দখল নিতে পারিনি। দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও সমাধান হয়নি। এখন শান্তিপূর্ণভাবেই দখল নিতে কাজ করছি।”

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর