জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত


‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এবং ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। তিনি বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। এ খাতকে এগিয়ে নিতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়লে স্থানীয় খামারিরা আরও উৎসাহিত হবেন এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, আনোয়ার হোসেন ও খামারি শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রাণিসম্পদ দপ্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিবৃন্দ গৃহপালিত পশু, গবাদিপশু, বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, কবুতর, খরগোশ, দুধ-ডিমজাত নিরাপদ খাদ্য, ভেটেরিনারি ওষুধ ও উপকরণ প্রদর্শিত স্টলসমূহ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি, প্রাণিচিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল ফিডিং কর্মসূচি, আলোচনা সভা, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, ফ্রি ভেটেরিনারি চিকিৎসা, তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময়সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপ্তি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

আরও খবর