জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জ টেকনিক্যালে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের ব্যতিক্রমী ছয় প্রকল্পে মুগ্ধ অতিথিরা

কালিগঞ্জ টেকনিক্যালে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের ব্যতিক্রমী ছয় প্রকল্পে মুগ্ধ অতিথিরা



সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ইনস্টিটিউটে “দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশবান্ধব পরিবহন, নবায়নযোগ্য শক্তি, কৃষি ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক ইলেকট্রনিক্স বিষয়ক ছয়টি ব্যতিক্রমী প্রকল্প উপস্থাপন করে অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।


প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জি. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

রসায়ন বিভাগের ইনস্ট্রাক্টর দীনবন্ধু মণ্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিই–এর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রকল্পের সংযুক্ত কর্মকর্তা ফারুক হোসেন, এসিআই এগ্রোলিংক কালিগঞ্জের প্লান্ট ইঞ্জিনিয়ার বিপুল কুমার রায় এবং উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল।


অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও সূধীজনদের উপস্থিতিতে শিক্ষার্থীরা পৃথক পৃথক স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।


প্রদর্শিত ছয় প্রকল্প


প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপস্থাপন করে—


সৌর ও বায়ুশক্তি ব্যবহার করে স্থল ও জলপথে চলতে সক্ষম পরিবেশবান্ধব যানবাহনের নকশা,


মোবাইল অ্যাপ সংযুক্ত ধোঁয়া ও গ্যাস শনাক্তকরণ ব্যবস্থা, যা দুর্ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিক সতর্কবার্তা প্রদান করবে,


সূর্য ও বাতাসের শক্তি ব্যাটারিতে সংরক্ষণ করে বিদ্যুৎ উৎপাদনের কৌশল,


প্রতিবন্ধকতা শনাক্তে কার্যকর স্বল্প খরচের লেজার নিরাপত্তা সিস্টেম,


শব্দ বৃদ্ধি প্রকল্পে কার্যকর অডিও অ্যাম্প্লিফায়ার,


এবং কৃষিনির্ভর উদ্ভাবনী মডেল “সম্মিলিত চাষ”, যেখানে মুরগি পালন, মাছ চাষ ও ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের সমন্বয় করা হয়েছে।



এসময় প্রধান অতিথি অনুজা মন্ডল বলেন,

দক্ষ মানবসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”



এবং অন্যান্য অতিথিরা বলেন,এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।”

আরও খবর