জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জেনারেটর জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা


সারাদেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে পরিচালিত হয় একটি গুরুত্বপূর্ণ অভিযান। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের পাশ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত অবৈধ ‘সিয়াম ব্রিকস’ ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।


অভিযানে সহযোগিতা করেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের মেজর সুস্মিত শোভন দাস ও সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


দীর্ঘদিন ধরে কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালনা করা হচ্ছিল। এতে পরিবেশ বিধিমালা লঙ্ঘন ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে।


অভিযানকালে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ভাটার লিজ মালিক আব্দুর সবুর (পিতা: আব্দুস সামাদ, গ্রাম: গনপতি, ইউনিয়ন: মৌতলা) কে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়, যার পর তাকে মুক্তি দেওয়া হয়। অভিযানে ইটভাটার একটি জেনারেটর মেশিন জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আরও খবর