জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালিগঞ্জে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রতনপুরে নিজ বসতঘরেই মিলল লাশ

কালিগঞ্জে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রতনপুরে নিজ বসতঘরেই মিলল লাশ


এস এম তাজুল হাসান সাদ


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বিকেলে নিজ বসতঘরের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত যুবকের নাম ফারুক হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজের ছেলে।


পরিবারের বরাতে জানা গেছে, কয়েক বছর আগে ইতালিতে যাওয়ার প্রস্তুতিকালে প্রতারণার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ফারুক। এরপর থেকে একাকী জীবনযাপন শুরু করেন। ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং বসতভিটার একপাশে তৈরি করা একটি ছোট ঘরে প্রায় পাঁচ বছর ধরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন।


স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয়। পরে দরজা খুলে ফারুকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর