জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কাশিমপুরে আ'লীগের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানার আগামী ৪ অক্টোবর আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় দুইযুগ পরে সম্মেলনে কে হচ্ছেন সভাপতি আর সাধারণ সম্পাদক এ নিয়ে নেতাকর্মীদের হিসেব-নিকেশ আর জল্পনা কল্পনা যেনো শেষ নেই। সম্মেলকে ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। চায়ের দোকান, ক্লাব,অফিস,পাড়া মহল্লায়, দলীয় কার্যালয় থেকে শুরু করে কাশিমপুর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা।এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাদ যাচ্ছে না। বিভিন্ন সংগঠনের নেতারা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সব মিলিয়ে এক উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে থানার প্রতিটি পাড়া মহল্লায়। সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নেতাকর্মীদের মধ্যে কৌতূহল উদ্দীপনা আরো বৃদ্ধি পাচ্ছে। আসন্ন কাশিমপুর মেট্রো থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ে যাদের নাম শোনা যাচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আশরাফুল আলম (আসকর),মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন,মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান (তুলা), ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন খান(বাবুল),কাশিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান জালাল উদ্দিনসহ বিভিন্ন পদপ্রত্যাশীরা প্রচারণা চালাচ্ছেন। সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা ত্যাগী এবং জনসমর্থন আছে এমন নেতাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করলে সংগঠন আরো শক্তিশালী হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিটির প্রতি যেন সুদৃষ্টি  রাখা হয় সেই আশাবাদ ব্যক্ত  করেন।

Tag
আরও খবর

গাজীপুরে তাকওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষ

১৩৫৫ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে


কালিয়াকৈরে হোটেলে রুম নিলেই মিলে নারী

১৩৫৫ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে