বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
কালিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। সরদার আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আসজাদুর রহমান মিঠু, স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ নেতৃবৃন্দ।
আলোচনা সভার আগে আয়োজিত র্যালী কালিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
৩৪৮ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬৮৯ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৮০৮ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৮১১ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮১১ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
১১১৫ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
১২০০ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে