জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জনতার হাতে ৩ ডাকাত আটক

চারদিকে ঘন অন্ধকার আর ঝিঁঝিঁ পোকার শব্দ। হঠাৎ বজলুল করিমের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ, পুলিশ! দরজা খোলেন, মাদক অভিযান চলছে। চমকে ওঠে সবাই। অচেনা ভয় জড়িয়ে ধরে ঘরভর্তি মানুষকে। দরজা খুলতেই ঝট করে ঢুকে পড়ে পুলিশের পোশাক পরা ৮ জন পুরুষ। মুখে কঠিন দৃঢ়তা, চোখে আতঙ্ক ছড়ানো চাহনি। কিন্তু খুব দ্রুতই সেই ভয় পায় অন্য রূপ। তল্লাশি”র নামে তারা উল্টেপাল্টে দেয় ঘরের প্রতিটি কোণা। মুহূর্তের মধ্যেই ঘরের শান্ত পরিবেশে নেমে আসে তাণ্ডব। আলমারির দরজা ভাঙে, শোকেজের ড্রয়ার ছিঁড়ে নেয়, বের করে নেয় ১৫-২০ ভরি স্বর্ণালংকার আর প্রায় ২০ হাজার টাকা। হঠাৎই এক নারীর হৃদয়বিদারক চিৎকার ছিন্নভিন্ন করে দেয় রাতের নিস্তব্ধতা, ডাকাত! ডাকাত। সেই চিৎকারেই যেন জেগে ওঠে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া। চারদিক থেকে ছুটে আসে গ্রামবাসী। কেউ হাতে লাঠি, কেউ কাস্তে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড় দেয় ডাকাতরা। কিন্তু গ্রামের মানুষ হার মানে না। গ্রামের এক প্রান্তে ধরা পড়ে ৩ জন, বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আটক তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Tag
আরও খবর
জনতার হাতে ৩ ডাকাত আটক

৩৫৫ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে