জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঝিনাইদহের কালিগঞ্জে নাকের পলিপাস অপারেশনে রোগীর মৃত্যু! অবরুদ্ধ ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতাল

ঝিনাইদহের কালীগঞ্জে নাকের পলিপাস অপারেশনে ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য নামে ১৭ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ মার্চ )সকালে উপজেলা শহরের ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে এঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় ঐ কিশোরের পরিবারে শোকের মাতম বয়ে চলেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে, গত দুই বছর আগে কালিগঞ্জের খর্দরায় গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যর ছেলে উৎস ভট্টাচার্যর নাকে পলিপাস হওয়ায় ডাক্তারের কাছে নেওয়া হয়। সেসময় উৎস নাবালক থাকায় ডাক্তার অপারেশন না করে কমপক্ষে ১৭ বছর পূর্ণ হলে অপারেশন করার পরামর্শ দেন। মৃত উৎসর জেটাত ভাই রুপম জানান, এবারে এসেএসসি পাশ করে কালিগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে ভর্তি হয়েছে উৎস। ডাক্তারের পরামর্শ অনুযায়ী উৎসর ১৭ বছর পূর্ণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অপারেশনের জন্য ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালের নাক,কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার কাজি রাজিবুল ইসলাম সন্ধ্যা ৭ টাই অপারেশন করবেন বলে জানালেও আরো তিন দফা টাইম নিয়ে সকাল ৫ টায় অপারেশন করেছেন। দীর্ঘ ৪/৫ ঘন্টা অটিতে রেখে ৯টা সাড়ে ৯টার দিকে উৎসকে বেডে দেয়। বেডে দেওয়ার কিছুক্ষণ পরে হুঁশ ফিরলেও পরোক্ষনেই আবার অচেতন হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে উৎসকে যশোর রেফার করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উৎসকে মৃত ঘোষণা করেন। উৎসর বাবা উজ্জ্বল ভট্টাচার্য বলেন, আমার সুস্থ্য ছেলে হাসপাতালে নিয়ে গেলাম সামান্য নাকের পলিপাস অপারেশন করতে মারা গেল এঘটনা আমি কিছুতেই মেনে নিতে পারছিনা। তিনি বলেন, আমার ছেলেকে ভুল চিকিৎসা দিয়ে পরিকল্পিত ভাবে মেরে ফেলা হয়েছে। আমি এই হত্যার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ সহ ডাক্তারের বিচার চাই। উৎসর মামত ভাই বলেন, এই হত্যাকাণ্ডের বিচার পেতে আমরা কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। এর আগেও এই হাসপাতালে সিজারিয়ান রোগী সহ বেশকিছু রোগী ভুল চিকিৎসায় মারা গেছে বলে স্থানীয়রা জানান। আর যাতে কোন রোগী ভুল চিকিৎসায় মারা না যায় সেকারণে শতাধিক বিক্ষুব্ধ জনতা হাসপাতালটি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে হাসপাতালটি ঘেরাও করে বিক্ষোভ করেন। এবিষয়ে জানতে ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালের মালিক ইকরামুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করলেও কোন সংযোগ পাওয়া যায়নি।
Tag
আরও খবর
জনতার হাতে ৩ ডাকাত আটক

৩৫৫ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে








মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’

৫২৪ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে