জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য জয়পুরহাটের কালাইয়ে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আনসার ও ভিডিপি বাহিনীর জয়পুরহাট জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা এর নেতৃত্বে বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, দেশ বিরোধী অপশক্তি দেশের সম্প্রীতিকে নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে বিরোধ ছড়াতে চাচ্ছে। সেজন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের ও সদস্য-সদস্যাদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সদস্য বাছাইয়ে ওয়ার্ড  থেকে উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা অর্থনৈতিক লেনদেনে জরিত হওয়া যাবেনা। আর্থিক লেনদেনের সাথে কেউ জরিত হয়েছে, এমন তথ্য ও প্রমান দিতে পারলে তাঁকে ৫ হাজার টাকা পুরুষ্কার দেওয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ বিলকিছ বেগম, আক্কেলপুর উপজেলা কর্মকর্তা কাজী মাকামাম মাহমুদা, পাঁচবিবি উপজেলা কর্মকর্তা তৃপ্তি রানী সরকার, কালাই উপজেলা প্রশিক্ষিকা মরিয়ম ও জয়পুরহাট সদর উপজেলা প্রশিক্ষক প্রদিপ কুমার মন্ডল। 

জেলার ২৯৯ টি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার্থে ১৯৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাইয়ের লক্ষ্যে আজ কালাই উপজেলার ৩০টি পূজা মন্ডপের জন্য ২১৪ জন সদস্য-সদস্যা বাছাই করা হয়। 


আরও খবর


জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা

১৭০ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে