জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কালাইয়ে স্ত্রীকে কোদাল দিয়ে আঘাত করে হত্যা করে স্বামী পালাতক

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহ-বিবাদের জেরে স্ত্রী আয়েশা খাতুন (৬০) কে কৃষি কাজে ব্যবহিত কোদাল দিয়ে আঘাত করে হত্যা পালিয়ে গেছে পাষণ্ড স্বামী মোসলেম উদ্দিন (৬৫)। 

নিহত স্ত্রী আয়েশা খাতুন জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত জুয়েল প্রামানিকের মেয়ে এবং তার স্বামী মোসলেম উদ্দিন একই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন সকালে কাদিরপুর গ্রামে মাঠের মধ্যে বর্ষা মৌসুমে মাছ ধরতে ডোবা তৈরি কাজ করার সময়  তার স্ত্রীকে মাঠের মধ্যে ডেকে নিলে তাদের  মধ্যে ঝগড়া বাধেঁ। একপর্যায়ে ক্রোধের বশে মোসলেম উদ্দিনের হাতে থাকা কোদাল দিয়ে তার স্ত্রী আয়েশা খাতুনের মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী জানান, মাঠের মধ্যে স্বামী-স্ত্রী ঝগড়ার একপর্যায়ে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ময়না তদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর থেকে স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততির পাশাপাশি  আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

আরও খবর


জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা

১৭০ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে