জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জয়পুরহাটে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের কালাই উপজেলার আপলাপাড়া গ্রামের সোলায়মান আলী নামে এক ব্যক্তিকে

হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একইসাথে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড  দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোঃ নূর ইসলাম এ রায় প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহফুজার রহমান, রফিকুল ইসলাম অফির ও আব্দুল কুদ্দুস।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩০ এপ্রিল সকালে আসামিরা তাদের বাড়ির রাস্তার পার্শ্বের মাটি তুলে তাদের নিজ জায়গা ভরাট করার সময় একই এলাকার বাসিন্দা সোলায়মান আলী মাটিগুলো নিজ জায়গা ভরাটে ব্যবহার না করে রাস্তার ভাঙ্গা অংশে দিতে বললে তারা ক্ষিপ্ত হয়ে সোলায়মান আলীর মাথায় কোদাল দিয়ে আঘাত করলে তার মাথার খুলি ফেটে মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। 

এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম কালাই থানায় মামলা দায়ের করলে, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে ৩ জনের যাবজ্জীবন ও মামলার আরও ৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করেছে আদালত। 

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল। 

আরও খবর


জয়পুরহাটে কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা

১৭০ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে