জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিতর্কিত পাঠ্যপুস্তক বাতিল না করলে দুর্বার আন্দোলন-কেন্দ্রীয় সভাপতি ছাত্র মজলিস

শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও র‍্যালি


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেছেন, দেশের চলমান বিতর্কিত শিক্ষাক্রম জাতির জন্য হুমকিস্বরূপ।নৈতিকতা ধ্বংসকারী বিতর্কিত পাঠ্যপুস্তক অনতিবিলম্বে বাতিল করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে বাাতিল না করলে ছাত্রসমাজকে সাথে নিয়ে সারাদেশে দুর্বার আন্দোলনের হুমকিও দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়ামে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাঈম হাসানের উপস্থাপনায় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা,  সাবেক জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী প্রমুখ।

সমাবেশ শেষে শ্রীমঙ্গল শহরে একটি র‍্যালি বের করে উপজেলা ছাত্র মজলিস। এতে অংশ নেন শতাধিক নেতাকর্মী।

Tag
আরও খবর