আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জুড়ীতে হাতির আক্রমণে মাহুত গোলাম মোস্তফার মৃত্যু

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় হাতির আক্রমণে গোলাম মোস্তফা নামেরএক মাহুতের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

নিহত মাহুতের নাম গোলাম মোস্তফা (৪৫)। তিনি জয়পুরহাট জেলার কালাই থানার বাসিন্দা মৃত ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন হাতিটি এক মাস ধরে পাহাড়ের ভেতরে ছিল। সোমবার দুপুরে মাহুত গোলাম মোস্তফাসহ আরো কয়েকজন মাহুত হাতিটি আনতে সাগরনাল বিটের পাহাড় এলাকার বাঁশমহালে যায়। এসময় হাতিটির মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে তাকে চেপে ধরে। পরে হাতিটির আক্রমনে তিনি ঘটনাস্থলে মারা যান।

হাতির সাথে থাকা আরেক মাহুত ফজলু মিয়া ও চিনু মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, আমরা পাঁচ ছয় জন মাহুত হাতিটিকে আনতে যাই। এসময় মাহুত গোলাম মোস্তফা হাতিটির কাছাকাছি গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মাহুতের মৃত্যুর পর হাতিটি অন্যদিকে চলে গেলে আমরা তাকে উদ্ধার করে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসি।

হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

এ ঘটনায় মাহুতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন।

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর বলেন, হাতির আক্রমণে মাহুতের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

আরও খবর