জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জুড়ী উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলার নেতৃত্বে আব্দুল কাইয়ুম ও বিকাশ দাস


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০১৮/৯৮) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টায় জুড়ী মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দ্বি বার্ষিক সাধারণ সভা ২০২৩। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাবেক সভাপতি, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, আল-ফালাহ ইসলামিক একাডেমি‌ জুড়ী শাখার প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সাবেক উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন লিটন প্রমুখ।

সাধারণ সভা ও কমিটি  পুনর্গঠন অনুষ্ঠানে জুড়ী উপজেলার মোট ৩৩ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সেশনের জন্য জুড়ী উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আল ইক্বরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস। 


তিন বছরের জন্য গঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক লোকমান হোসাইন, সহ-সভাপতি আব্দুল মুনিম ইসলামিক কেজি কেয়ারের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, সহ-সভাপতি জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামস জাহান জুঁই, যুগ্ম সাধারণ সম্পাদক  নয়াবাজার আদর্শ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক আহসান আলী একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সি এম একাডেমির প্রধান শিক্ষক আব্দুল জলিল, অর্থ সম্পাদক দক্ষিন বড়ডহর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহ অর্থ সম্পাদক ছোট ধামাই আইডিয়াল একাডেমির  প্রধান শিক্ষক হরিদাস রুদ্রপাল, দপ্তর সম্পাদক জায়ফরনগর মডেল একাডেমির প্রধান শিক্ষক সুমন আহমদ, সহ দপ্তর সম্পাদক আকবর আলী ভুইয়া একাডেমির সহকারী শিক্ষক অপু দাস, প্রচার সম্পাদক দুর্গাপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক রেকশন বেগম, সহ প্রচার সম্পাদক চাইল্ড কেয়ার কেজির প্রধান শিক্ষক রাশেদা বেগম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইব্রাহিম আলী প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মিনারা বেগম, হাজি মনির উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক সিমা দেব, বেলাগাও ইসলামি একাডেমির প্রধান শিক্ষক নাসিমা বেগম, আব্দুল জলিল একাডেমির সহ শিক্ষক  রাজকুমার কর্মকার, আল হাসানা একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এড্রয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিউলি বেগম। এছাড়া উপজেলার সকল কেজি স্কুলের প্রধান শিক্ষকগণ পদাধিকার বলে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি ১৯৯৪ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের নির্বাচিত কমিটি রয়েছে।

Tag
আরও খবর