জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফসল রক্ষা বাঁধের অনিয়মে জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি

ফসল রক্ষা বাঁধের অনিয়মে জামালগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি 



 মোশারফ হোসেন লিটন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::


সুনামগঞ্জের জামালগঞ্জ ইউএনও অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটি। আজ রবিবার (১২ মার্চ) সকাল ১১ টায় জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাঙ্গনে এসে ঘেরাও কর্মসূচি পালন করেন উপজেলার কৃষক জনতাসহ সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, নীতিমালা উপেক্ষা করে প্রকল্প গ্রহন, অক্ষত-অল্প ক্ষতিগ্রস্ত  প্রকল্পে বিপুল বরাদ্ধ দিয়ে সরকারের অর্থ নষ্ট এবং বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করতে না পারার কারনেই আজকের এই ইউএনও অফিস ঘেরাও কর্মসূচী পালিত হচ্ছে। পর্যায়ক্রমে জেলার ১২টি উপজেলার প্রতিটি  ইউএনও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।


এসময় বক্তারা আরো বলেন, নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি ও অব্যবস্থাপনাকেই দায়ি করছেন, পাহাড়ি ঢল ও অকাল বন্যার আগে বাঁধের কাজ শেষ না হওয়ায় জেলার কৃষকের বোরো ফসল ঝুঁকিতে রয়েছে। দূর্বল বাঁধের কারনে ২০২২ সালের মতো ফের ফসল ডুবির ঘটনা ঘটলে কৃষকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষাণারও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।


অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাবেক সদস্য সচিব রাজু আহমেদ, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ ও যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হাওর বাঁচা আন্দোলন নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।




. , সুনামগঞ্জ প্রতিনিধি


১২.০৩.২৩

Tag