জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হোসেনপুরে ২৫০ বছর পুরনো গোল মসজিদ



শামীম সরকার  কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি 

কিশোরগঞ্জের হোসেনপুরের বাগপাড়ায় প্রায় ২৫০ বছরের পুরোনো দৃষ্টিনন্দন ঐতিহাসিক গোল মসজিদটি আজও কালের স্মৃতি বহন করে আসছে। ঐতিহাসিক এ গোল মসজিদটি এক সময় উপজেলায় অঁজপাড়াগায়ে ধর্ম প্রচারের ধারক-বাহক ছিল।


প্রাপ্ত শিলালিপি ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদটি মোগল আমলের আদলে স্থাপিত হয়। পরবর্তীতে হিজরী ১২১৯ সালের দিকে এটি পুনর্নির্মাণ করা হয়। সুদূর ইরাক থেকে ভারতবর্ষের পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্ব বাংলায় শেখ শামছুদ্দিন ধর্ম প্রচারের জন্য হোসেনপুর পরগনার শাহেদল বাগপাড়ায় বসতি স্থাপন করেন। পরবর্তীতে শেখ শামছুদ্দিনের দুই পুত্র শেখ আদম ও শেখ আলম বাগপাড়া এলাকায় মসজিদ নির্মাণ করেন। 


সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদটির দেয়াল ৩ ফুট প্রস্থ। উপরের ছাদের অংশ সম্পূর্ণ গোলাকার আকৃতির। চুন, ইট ও আখের লালি দিয়ে এর গাঁথুনি দেয়া হয়। ইমামসহ ৩ কাতারে ১৯ জন মুসল্লি নামাজ পড়তে পারেন।


স্থানীয় মুসল্লিরা সময়ের আলোকে জানান, এ মসজিদের বয়স ২৫০ বছরেরও বেশি। এলাকাবাসীর উদ্যোগে মসজিদটি সম্প্রসারণ করা হয়েছে। গোল মসজিদটির ভেতরে টাইলস ও চারপাশে রঙ করা হয়েছে বলেও জানান তারা। ঐতিহাসিক এ গোল মসজিদটি দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

Tag
আরও খবর


হোসেনপুরে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

১০৬২ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে