জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পুলিশের হাতে কামড় দিয়ে রক্ষা হয়নি ৭ মামলার আসামি বিপ্লব শেখের




জামালপুরের ইসলামপুরে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে রক্ষা হয়নি আসামি বিল্পব শেখের (২৮)। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। 



আজ বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নয়াপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। আসামি বিপ্লব শেখ ওই এলাকার মৃত বাহাদুর শেখের ছেলে।



আহতরা হলেন, ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হক এবং কনস্টেবল মো. কামরুল ইসলাম। 



স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল মো. কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে এএসআই মোজাম্মেল হক 


নিজ বসতবাড়িকে বিপ্লব শেখকে আটক করতে চেষ্টা চালায়। এসময় বিপ্লব শেখ পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে এএসআই মোজাম্মেল হকের হাতে কামড় বসিয়ে দেয় বিপ্লব। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিপ্লবকে আটক করে পুলিশ। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আটক বিপ্লব শেখকে থানায় আনেন। 




স্থানীয় বাসিন্দা বেলাল মিয়া, আকবর আলী এবং হেলাল মিয়া বলেন, বিপ্লবসহ তার লোকজন পুলিশকে মারধর করে। পুলিশের হাতে কামড় দিয়েছে বিপ্লব। 



ইসলামপুর থানার এএসআই মো. মোজাম্মেল হক বলেন, বিল্পব শেখের বিরুদ্ধে জামালপুর ও শেরপুরের বিভিন্ন থানায় চুরির ঘটনায় সাতটি মামলা রয়েছে। তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে  বিল্পব শেখকে তার বাড়ি আটক করি। এসময় সে পালাতে চেষ্টা করে। তবে ধস্তাধস্তির ঘটনা ঘটলেও আমর তাকে আটক করেছি। 



ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, আসামির সঙ্গে  পুলিশের ধস্তাধস্তি হয়েছে। আসামিকে থানায় আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হবে। 


আরও খবর