ময়মনসিংহ জেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের হাঞ্জিব এলাকার এক কিশোর শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরের নাম অর্নব (১৩)। সে স্থানীয় পাঁচভাগ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ভাষ্যমতে,গত ৩ ফেব্রয়ারী(মঙ্গলবার)দিবাগত রাত( শবে-বরাতের রাত) থেকে অর্নবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
অর্নবের নিখোঁজ হওয়ার খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও দুশ্চিন্তা। ছেলের মা-বাবা ও স্বজনরা দিনরাত অশ্রুসজল চোখে সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন।
এমতাবস্থায়, কোনো সুহৃদয়বান ব্যক্তি যদি অর্নবের সন্ধান পেয়ে থাকেন, অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে দয়া করে দ্রুত তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
নিখোঁজ অর্নবের নানা
আলিম উদ্দিন সরকার
📞 মোবাইল: ০১৬৩৩-১২১৬৩৫
অর্নবকে ফিরে পেতে পরিবার সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।
২৩ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
২৭ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১৪ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪৬ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৫৯ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬২ দিন ৩ ঘন্টা ২২ মিনিট আগে