জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়ালচিত্রের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়ালচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার






চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু কেন্দ্রের উদ্যোগে চাকসু ভবনের প্রবেশ পথে অংকিত মুক্তিযুদ্ধ বিষয়ক দেয়ালচিত্রের উদ্বোধন করা হয়েছে। ২১ নভেম্বর  সোমবার  সকাল ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ফিতা কেটে এ দেয়ালচিত্রের উদ্বোধন করেন। এসময় চবি  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চাকসু কেন্দ্রের পরিচালক চবি সিনেট সদস্য জনাব শাহেদ বীন ছাদিক, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, চবি চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালক ও সহকারী প্রক্টর জনাব অরুপ বড়ুয়া এবং দেয়ালচিত্রের শিল্পী রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

দেয়ালচিত্রের উদ্বোধনী বক্তব্যে    উপাচার্য  -   ’৫২ এর ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চ এর ভাষণ ও মহান মুক্তিযুদ্ধ দেয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলায় চাকসু কেন্দ্রের পরিচালক ও সহকারী পরিচালসহ শিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের সন্তানদের কাছে পৌঁছে দিতে এ ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরে মাননীয় উপাচার্য ফিতা কেটে এ দেয়ালচিত্রের উদ্বোধন করেন। 

উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ছাত্র রফিকুল ইসলাম ও শিল্পী মংহ্লা ওয়ান এ দেয়ালচিত্র অংকন করেন। 

আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে