জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেশে এখন এক ভয়ানক দুঃসময় বিদ্যমান - ব্যারিষ্টার মীর হেলাল


বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল বলেছেন, দেশে এখন এক ভয়ানক দুঃসময় বিদ্যমান। মানুষের জীবন-জীবিকা গভীর সংকটাপন্ন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতা থেকে দুরে সরে গেছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার এর পাশাপাশি বেচেঁ থাকার অধিকার টুকুও কেড়ে নিয়েছে।

  তিনি বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে নগ্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা দিয়ে তারা ক্লান্ত হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও সাজা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষন্বিত হয়েছে এসব নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। জিয়া পরিবারকে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি, আওয়ামীলীগও সফল হবে না। জনগণের প্রতিরোধে আওয়ামী ষড়যন্ত্র ধুুলিসাৎ হয়ে যাবে।

 তিনি রবিবার হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন উপলক্ষে এক প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস চেয়ারম্যান, সেলিম চেয়ারম্যান, ডা.রফিক,আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, আব্দুস শুক্কুর, মোহাম্মদ ইসমাইল, আবুল হাশেম, রহমত উল্লাহ মেম্বার, নাসির উদ্দিন, সাইফুল আলম টুটুল, হাসান মাস্টার, শহিদুল ইসলাম, সাইফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা ও পৌরসভা যুবদল ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

মীর হেলাল  বলেন, চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে হাটহাজারী ব্যতিক্রম যে খানে প্রত্যেকটা ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে