জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জেলায় চ্যাম্পিয়ন দল হাটহাজারী টিমকে সংবর্ধনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-অনুর্ধ ১৭-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হওয়ায় হাটহাজারী উপজেলা টিমের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান ১৩ নভেম্বর (সোমবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো জাফর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও হাটহাজারী পৌর প্রশাসক মো আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, টুর্নামেন্ট কমিটির সচিব নিয়াজ মোর্শেদ প্রমূখ।


প্রধান অতিথির হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন টিমের সকল খেলোয়াড়গণ। অনুষ্ঠানের শেষে সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও বিশেষ অতিথি এস এম রাশেদুল আলম সহ সকল অতিথিবৃন্দ।


উল্লেখ্য, গত ১২ (নভেম্বর) চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে আনোয়ারা উপজেলাকে হারিয়ে হাটহাজারী উপজেলা চ্যাম্পিয়ন হয়।

Tag
আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে