জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাটহাজারীতে আলেমদের মিলনমেলা ১,২ ও ৩ নভেম্বর

আগামী ১,২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দ্বীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। প্রতিবছরের ন্যায় এই বছরেও হাটহাজারী পাবর্তী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আল-আমিন সংস্থার সভাপতি ও ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিবুল্লাহ বাবনগরী, সিলেট বরুনার পীর সাহেব আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী। প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (সিলেট), আল্লামা জুনাইদ আল হাবিব (ঢাকা), আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বেফাক), ড. আ.ফ.ম. খালিদ হোসেন (চট্টগ্রাম), মাওলানা আবদুল বাসেত খান (সিরাজগঞ্জ), মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী (কুমিল্লা), মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (ঢাকা), মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা)। এতে আরো তাফসির পেশ করবেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী (হাটহাজারী), মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ আযহারী (ঢাকা), মাওলানা ইসমাইল খান (মেখল), ড. নুরুল আবছার আযহারী (হাটহাজারী), মাওলানা মুফতি রাফি বিন মুনির (ঢাকা), মাওলানা আব্দুল মান্নান ওসমানী (খুলনা), মাওলানা গাজী ইয়াকুব (ঢাকা), মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী (ঢাকা), মাওলানা আনিসুর রহমান আশরাফী (কুমিল্লা), মাওলানা মুফতী ফেরদাউসুর রহমান (নারায়নগঞ্জ), মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (দোহাজারী) সহ আরো অনেক আলেম ও ইসলামিক স্কলারগণ তাশরীফ আনবেন।


উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উক্ত সংগঠনের উপদেষ্ঠা মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা ওমর কাসেমী ও সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী মঈনউদ্দীন সাহেব।


এতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক ক্বারী মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ (ঢাকা) সহ আরো অশংখ্য বিজ্ঞ ক্বারীগণ।


উক্ত ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলটি সফল করার লক্ষ্যে সকল দ্বীন দরদী মুসলিমদের প্রতি দোয়া ও সহযোগীতার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী সাহেব।

Tag
আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে