জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চবি থেকে বাইপাস সড়ক হলে হাটহাজারীতে যানজটের দীর্ঘস্থায়ী সমাধান হবে- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ সভায় অতিথিরা...

হাটহাজারীতে যানজট এখন নিত্যদিনের সঙ্গি। তা নিয়ে অনেকে অনেক কথা বলেন কিন্তু আগে বুঝতে হবে হাটহাজারীর উপর দিয়ে রাঙামাটি খাগড়াছড়িসহ দুই জেলার গাড়ি চলাচল করে। এর থেকে উত্তরণে পরিকল্পনা করতে হবে। মালিক শ্রমিক এমনকি যাত্রীদের আরো সচেতন হতে হবে। চবি রেললাইন থেকে যদি বাইপাস সড়ক করা যায় তাহলে যানজটের দীর্ঘস্থায়ী একটা সমাধান সম্ভব। ১লা অক্টোবর (রবিবার) উপজেলার আমানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ত্রিবার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।সমিতির সভাপতি মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হাটহাজারীতে যানজট নিয়ে বলেন, চবি ১ নং গেইট রেল লাইন হয়ে যদি বাইপাস সড়ক করা হয় তাহলে দীর্ঘস্থায়ী সমাধান হবে। তার চেয়ে বেশি প্রয়োজন মালিক, শ্রমিক এবং যাত্রীদের সচেতনতা। গতকাল রোববার উপজেলার আমানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশনে অত্র সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের খতমে কোরআন দিয়ে শুরু করা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। প্রধান অতিথি চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সমিতিতে যেভাবে সুশৃংখল, গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় তা যদি জাতীয় পর্যায়ে হয় তাহলে দেশের মঙ্গল হবে। সমিতির মত জবাবদিহিতা থাকলে জনগণ উপকৃত হত। তাদের আস্থা বিশ্বাস শতগুন বৃদ্ধি পেত। জাতীয় পর্যায়ে যারা নির্বাচন করে তাদের এ সমিতি থেকে শিক্ষা নেয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। সমিতির সভাপতি মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, হাটহাজারীর যানজট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারো একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, নগরীর ২ নং গেইট থেকে অক্সিজেন হয়ে বড়দিঘিরপাড়, চৌধুরীহাট, বাসস্ট্যন্ড, হাটহাজারী বাজার, সরকারহাট, নাজিরহাট, বিবিরহাট পর্যন্ত যানজট লেগেই থাকে। এর জন্য কেউ দায় এড়াতে পারবেনা। সিএনজি, বাস সবাইকে সুশৃংখল হতে হবে। বাস চালক শ্রমিকদের যেভাবে মোটামোটি প্রশিক্ষণ দেয়া হয় তেমনি সিএনজি এবং মোটরসাইকেল চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। হাটহাজারী বাসস্ট্যন্ড চত্বরটি সরিয়ে দেয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান ও দপ্তর সম্পাদক মোঃ মাহফুজের যৌথ সঞ্চালনায় সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। সকাল ১১ টা থেকে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহাম্মেদ খাঁন। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ কফিল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরী সভাপতি সৈয়দ হোসেন, অতিরিক্ত মহাসচিব আহসান উল্ল্যাহ চৌধুরী হাছান, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক খাঁন, মোঃ জাফর, মোঃ ইকবাল বাপ্পি প্রমূখ।

Tag
আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে