জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাটহাজারীতে প্রতিবেশীকে হত্যার ঘটনায় আটক ২


হাটহাজারীতে ইউসুপ নামের এক প্রতিবেশী হত্যার ঘটনায় কামরুল হাসান ও রফিকুল হাসান নামের দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭ এর সদস্যরা। সোমবার (১৯ জুন) ও রবিবার নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত দুজন সম্পর্কে আপন ভাই এবং তারা উপজেলার উত্তর মাদার্শার মাছুয়াঘোনা এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র। র‍্যাব জানায়, চার বছর পূর্বে নিহত ইউসুফের সঙ্গে তার প্রতিবেশী কামরুল হাসানের আগে থেকে জায়গা- জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০১৯ সালের ২৮ মার্চ সকালে ওই বিরোধের জের ধরে ভিকটিম গরু নিয়ে হাটহাজারী থানাধীন মাছুয়াঘোনা এলাকায় পৌঁছালে পূর্বপরিল্পিতভাবে আসামি কামরুল, তার ভাই রফিকুল এবং কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ভিকটিমকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আসামি কামরুল ছোরা দিয়ে ভিকটিমের দুই হাতের কব্জি এবং দুই পায়ের গোড়ালির রগ কেটে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে সেখানে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম ইউসুফের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩/৪জনকে আসামি করে সংশ্লিষ্ট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



র‍্যাবের সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মামলার পর থেকে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে গোপন সূত্রে জানতে পারে, গত ১৮ জুন উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যমতে সোমবার (১৯ জুন) নগরের বাকলিয়া থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি রফিকুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেফতারকৃত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহনের লক্ষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর
ডা. বেণী মাধব শর্মার পরলোকগমনে গভীর শোক

৪৫৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে