জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

টাঙ্গাইলের গোপালপুরে মাহমুদপুর গণহত্যা দিবস পালিত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গণহত্যা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন ও গোপালপুর প্রেসক্লাবের সহযোগিতায় শনিবার বিকালে মাহমুদপুর বটতলায় ‘স্বাধীনতা ৭১’ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসফিয়া সিরাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন বাঙ্গাল।

প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিছ জাহান, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পাকহানাদার বাহিনী দুই শতাধিক রাজাকার ও আলবদর সদস্যদের নিয়ে গোপালপুর উপজেলা সদর থেকে মাহমুদপুর গ্রামে আসে। হানাদাররা প্রথমে বঙ্গবন্ধুর সহচর ও নির্বাচিত এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়িতে লুটপাটসহ অগ্নিসংযোগ করে বাড়িঘর ভস্মীভ‚ত করে দেয়। পরে হানাদার বাহিনীর দল চাতুটিয়া মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছলে ধনবাড়ী উপজেলার পানকাতা হাইস্কুল প্রাঙ্গণে অবস্থান করা কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার হুমায়ুন বাঙ্গালের নেতৃত্বে স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যুদ্ধের রসদ ফুরিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। এরপর হানাদার বাহিনী এলাকায় নরহত্যা শুরু করে। এসময় তারা গ্রামের নিরীহ মানুষকে আটক করে মাহমুদপুর বটতলা নিয়ে ব্রাশ ফায়ার করে। এতে ১৭ জন শহীদ হন। অবশিষ্টরা গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে এমএনএ হাতেম আলী তালুকদারের কনিষ্ঠ ভ্রাতা হায়দার আলী তালুকদার ছিলেন অন্যতম। হতাহতরা পঙ্গু হয়ে অনেকেই এখনো বেঁচে রয়েছেন।

Tag