জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি'র বিওপি'র উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিরলসভাবে কাজ করে আসছে। কিন্তু উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি'র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানদ্বয়ে নতুন ২টি বিওপি নির্মাণ করা হয়। উক্ত বিওপি ২টি'র নির্মাণ কাজ গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু করার জন্য মঙ্গলবার (৮ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১ম পর্বে খড়কপুর বিওপি এবং ২য় পর্বে সুরানপুর বিওপি'র শুভ উদ্বোধন করেন। এছাড়াও-জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষরোপন, এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 


উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিওপি ২টি'র উদ্বোধন কার্যশেষে মহান আল্লাহ তায়ালার নিকট সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিজিবি'র কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর