জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোদাগাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


রাজশাহীর গোদাগাড়ীতে মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইন ও ৩৬৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। 
মাদকদ্রব্য অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের একটি দুইতলা বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. আবু সাঈদ ওরফে মিলন (৩১) এবং তার স্ত্রী মোসা. আমেনা বেগম ওরফে মুক্তি (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদ শাহিন আলীর ছেলে। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার আচুয়া ভাটা গ্রামে। অপরদিকে তার স্ত্রী আমেনা বেগমের বাড়ি মাদারপুর গ্রামে।

মাদকদ্রব্য অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয়ভাবে সংরক্ষণ ও সরবরাহের কাজ করত বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যেই মজুদ রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্ট নানা অভিযোগ ছিল। তবে প্রমাণের অভাবে এতদিন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য অধিদপ্তর সুত্র আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। 
Tag
আরও খবর