জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বিএনপি প্রার্থী শরীফ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার নাজমুস সাদাত রত্ন ও গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা সদস্য সদর উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং গোদাগাড়ী বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার আগে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। 

এসময় তিনি বলেন, “সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।”

গোদাগাড়ী উপজেলা নির্বাচন কমিশনার পারভেজ মোশাররফ জানান, “এ আসনে এখন পর্যন্ত এক জনই মনোনয়ন ফরম জমা দিয়েছে।”

এদিকে, গোদাগাড়ীতে মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ডিসি অফিস ও তানোর উপজেলা নির্বাহী অফিসে মনোনয়ন ফরম জমা দেন মো. শরীফ উদ্দিন । 


Tag
আরও খবর