জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোদাগাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পৌর বৃত্তি প্রদান

শিক্ষা মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পৌর বৃত্তি প্রদান করেছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) গোদাগাড়ী পৌরসভা চত্বরে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় দুই হাজার টাকার প্রাইজবন্ড, একটি সনদপত্র, দুটি বই ও দুটি ফলজ গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রাজশাহীর উপপরিচালক মো: জাকিউল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার প্রশাসক ফয়সাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাঃ আব্দুল মানিক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সারওয়ার জাহান, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা তৈরি করে। বৃত্তির সঙ্গে বই ও ফলের গাছ দেওয়ার মধ্য দিয়ে শিক্ষা ও পরিবেশ সচেতনতার প্রতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।

প্রধান অতিথি মো: জাকিউল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের প্রতিভা বিকাশে সরকারি ও স্থানীয় পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। গোদাগাড়ী পৌরসভার এ উদ্যোগ প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই আমাদের পৌর এলাকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হোক। এ ধরনের বৃত্তি তাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের দাবি জানান। 

Tag
আরও খবর