জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোদাগাড়ীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়


রাজশাহীর গোদাগাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।
শনিবার(20সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
সভার শুরুতেই ইউএনও ফয়সাল আহমেদকে স্বাগত জানান উপস্থিত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় গোদাগাড়ীতে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে ইউএনও সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করেছেন। 
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, যোগদানের পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। আমার দায়িত্ব পালনে কোন ভুল ত্রুটি হলে তা আপনারা নির্দ্বিধায় বলবেন।
চলমান ও আগামীতে উন্নয়ন মুলক কাজের কিছু চিত্র তুলে ধরে ইউএনও বলেন, প্রতিটি ইউনিয়নে শিশু মিনি পার্ক তৈরি, বরেন্দ্র অঞ্চল হওয়ায় কৃষকরা যখন মাঠে কাজ করবেন তখন তাপ, ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের হাত থেকে কৃষকদের নিরাপত্তার জন্য প্রতিটি ইউনিয়নে কৃষক সেভ জোন ( কৃষক সেন্টার)  তৈরি,  আদিবাসীদের উন্নয়নে আদর্শ আদিবাসী গ্রাম তৈরি,  পার্শ্বে পদ্মা নদী থাকার পরও গোদাগাড়ী পৌরসভায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। জলাবদ্ধতা নিরসনে মাষ্টার প্ল্যান করে পনি নদীতে নামানোর জন্য  ব্যাবস্থা করাসহ উপজেলায় জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ করা হবে।
এছাড়াও মাদক, বাল্যবিয়ে, ভেজাল খাদ্যদ্রব্য, বিভিন্ন অনিয়ম-দুর্নীতিকে রুখে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে সভায় ব্যাপক আলোচনা হয়।

উপজেলার বিভিন্ন উন্নয়নে ও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনিও সাংবাদিকদের সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
Tag
আরও খবর