জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড



রাজশাহীর গোদাগাড়ীতে ভেজাল সার ও কীটনাশক বিক্রি এবং মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বি৬#নাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৫ হাজার ৫৫৪ কেজি  ভেজাল সার জব্দ করা হয়েছে, যা ধ্বংসের প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে গোদাগাড়ী পৌরসভার বাজার এলাকায় অবস্থিত মেসার্স সারমিন ট্রেডার্স-এ এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। 

অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রমজান আলী (৩১) কে ভেজাল সার বিক্রি ও মজুদের অপরাধে সার নিয়ন্ত্রণ আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযানের সময় দোকান থেকে প্রায় ৩,৫৫৪ কেজি ভেজাল সার জব্দ করা হয়। এসব সারের মান পরীক্ষায় দেখা যায়, সেগুলোর উপাদান অনুপাতে ঘাটতি ছিল, যা জমিতে ব্যবহার করলে ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। ভেজাল সারগুলো ধ্বংস করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের ঠকানো এবং জমির উর্বরতা শক্তি ধ্বংস করার জন্য যারা ভেজাল সার সরবরাহ করে, তাদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, “এই অভিযান আমাদের মতো কৃষকদের জন্য অনেক সহায়ক। আমরা চাই, বাজারে যেন শুধু অনুমোদিত ও গুণগত মানসম্পন্ন সার পাওয়া যায়।”

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতকে সুরক্ষা দিতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনোভাবেই কৃষকের সঙ্গে প্রতারণা বরদাস্ত করা হবে না।
Tag
আরও খবর