জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

যোগদানের পর সাফল্য অর্জন করেই যাচ্ছেন গোদাগাড়ীর ওসি রুহুল আমিন

 রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন অপরাধ দমনের মাধ্যমে উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একজন কৌশলী পুলিশ কর্মকর্তায় পরিণত হয়েছেন। 

মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, আইন-শৃঙ্খলা শান্তি-রক্ষা, জুয়া, পারিবারিক কলহ’সহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে গোদাগাড়ী উপজেলাকে অপরাধমুক্ত করতে নানান কৌশল অবলম্ভন করে অল্প দিনের মধ্যেই গোদাগাড়ী উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন ওসি রুহুল আমিন। তিনি হয়ে উঠছেন গোদাগাড়ী উপজেলার প্রিয় পুলিশ কর্মকর্তা। জনসেবায় ও আইন শৃঙ্খলা রক্ষায় তিনি যেন সকলের কাছে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

উপজেলায় মাদক মুক্ত, অপরাধ দমনে সার্বিক নিরাপত্তাদান ও কর্মতৎপরতা বৃদ্ধির মাধ্যমে পুলিশিং সেবার মানকে মানুষের কল্যাণে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিট পুলিশিং কমিটি ও গ্রাম পুলিশের সহযোগিতায় সাহসিকতার সাথে বিভিন্ন অপরাধ ও সমস্যা মোকাবেলা করে পুলিশি সেবার মান সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়ে এরই মধ্যে তিনি সবার কাছে সমাদৃত। 

ওসি রুহুল আমিন তাঁর সু-কৌশলী দক্ষতায় জনগনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। গোদাগাড়ীকে বিভিন্ন মাদক ও অপরাধ মুক্ত করতে তিনি এবং তার অধিনস্থ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগন নিরলস কাজ করে যাচ্ছেন।

মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সাফল্য দেখিয়েছে গোদাগাড়ী থানা পুলিশ। থানা পুলিশের জোর তৎপরতায় গ্রেফতার হয়েছে থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

গোদাগাড়ী থানা সুত্রে জানা যায়, ওসি রুহুল আমিন যোগদানের পর এখন পর্যন্ত হেরোইন ১০ কেজী ২৪ গ্রাম, গাজা ২৪ কেজী ৬১০ গ্রাম, ফেন্সিডিল ১৫৭ বোতল, ইয়াবা ২ হাজার ৩ শ’ ৮৭ পিচ, চোলাই মদ ৪ শ’ ৯৫ লিটার, ট্যাপেন্টাডল ৪শ’ পিচ মাদক উদ্ধার করেছে। ৮১ টি মামলা ও ১০২ জনকে গ্রেফতার করেছে। রাজনৈতিক গ্রেফতার ৮২ জন। জি আর ওয়ারেন্ট নিস্পত্তি  ৩০৭ টি, সি আর ওয়ারেন্ট নিস্পত্তি  ৩৪৯ টি,  জি আর সাজা ওয়ারেন্ট নিস্পত্তি  ৫৫ টি, সি আর সাজা ওয়ারেন্ট নিস্পত্তি  ১৬৯ টি।


রুহুল আমিন ওসি হিসেবে যোগদানের পর থানায় বিভিন্ন স্তরের দালালি নেই বললেই চলে। সাধারন মানুষ তাদের সমস্যা নিয়ে থানায় গেলে সরাসরি ওসি সাধারন মানুষের সাথে কথা বলে। বন্ধুসুলভ, জনমুখী ও হাসিঁমুখে সেবা দেয়ায় পুলিশের ভাবমূর্তি দিন দিন সমুন্নত হচ্ছে। 

গা ডাকা দিয়েছে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীরা। পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেকটা শান্তিতে জীবন যাপন করছেন গোদাগাড়ীবাসী। সুদক্ষ ওসি তাঁর কৌশলী বুদ্ধিমত্তা দিয়ে অপরাধ দমনের ফলে জনমনে শান্তি বিরাজ করছে। থানা পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল এলাকা ও মসজিদ-মাদরাসায় সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, বেদখল, জুয়া, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ থেকে গোদাগাড়ী উপজেলাকে মুক্ত রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এর সুফল ভোগ করছেন গোদাগাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ।

Tag
আরও খবর