জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত

রাজশাহী অভিমুখী যাত্রার পথে রবিবার দুপুরে গোদাগাড়ীর গোলচত্ত্বরে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শুরুর পূর্বে নেতৃবৃন্দকে অভিবাদন জানান রাজশাহী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব মোঃ রহমতুল্লাহ ও স্থানীয় জনতা। এ সময় নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় যুবক ও প্রবীণরা।

গোদাগাড়ীতে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক  নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, গোদাগাড়ীর মানুষের প্রতিরোধের সংগ্রাম আমাদের জন্য অনুপ্রেরণা। এই জনপদ বারবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা বৈষম্য, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে এসেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।


তিনি আরও বলেন, আমরা যারা রাজপথে কাজ করি, জনগণই আমাদের শক্তি। এই পথেই গণতন্ত্রের বিজয় সম্ভব।

এসময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক  হাসনাত আব্দুল্লাহ উপস্থিত জনতার দাবির প্রেক্ষিতে স্লোগান দিতে শুরু করলে, স্থানীয় যুবক-শ্রমজীবী মানুষ, দোকানদারসহ শতাধিক মানুষ ‘গণতন্ত্র চাই, অধিকার চাই’, ‘গোদাগাড়ীর দাবি, মানুষের মুক্তি’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে গোদাগাড়ী চৌরাস্তা মোড় মুখরিত হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কৃষকের ন্যায্যমূল্য, গরিব মানুষের চিকিৎসার সুযোগ বৃদ্ধি, রাস্তা-ঘাটের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে তাঁরা সোচ্চার। জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপস্থিতিতে এই দাবি আরও জোরালোভাবে জানানো হয়েছে।

সংক্ষিপ্ত এই পথসভা শেষে নেতারা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন। 
Tag
আরও খবর