জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোদাগাড়ীতে পুসাগ এর ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত আয়োজনে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপজেলা মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোদাগাড়ী (পুসাগ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ শরীফ উদ্দিন। তিনি বলেন, "শিক্ষার আলো ছড়িয়ে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে। এই আয়োজন তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে বাবাদের থেকে মায়েদের আবদান বেশী। ছেলে মেয়েদের জ্ঞান অন্বেষণের জন্য মায়েদের শক্ত  ভুমিকা পালন করতে হবে ।"

পুসাগ-এর সভাপতি জনাব মোঃ জালিয়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বলেন, "এই আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, বরং এটি প্রজন্মের মাঝে শিক্ষার গুরুত্ব ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:অধ্যাপক ড. আব্দুল হাসিব, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কুয়েট, অধ্যাপক ড. আব্দুল মতিন, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় ,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাস (বিপ্লব), প্রিন্সিপাল, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ ,মোঃ আব্দুল করিম, অফিসার, রাজশাহী ক্যান্টনমেন ,মোঃ আল-আমিন, সহকারী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ,মোঃ আতিফ আলী, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ (৩৮তম বিসিএস),মোহাম্মদ আলী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোঃ আসিফ ইকবাল,ওসি 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড-এর পুরস্কার বিতরণ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দীপনা ও সাফল্যে প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, আইনজীবী ও বিসিএস ক্যাডারদের সংবর্ধনা জানানো হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ের সফল ব্যক্তিদের এক মঞ্চে দেখে তরুণরা অনুপ্রাণিত হন।

গোদাগাড়ীতে এই আয়োজন প্রমাণ করে যে, একটি গ্রামের ছেলেমেয়েরাও উচ্চশিক্ষা ও সাফল্যের ক্ষেত্রে পিছিয়ে নেই। শিক্ষা, সংযোগ ও সম্মান—এই তিনটি বিষয়কে উপজীব্য করে গোদাগাড়ীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারীদের কাছে।


Tag
আরও খবর