জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। 

 রবিবার (২২সেপ্টেম্বর)মধ্যরাতে ঘোড়াঘাটে মেসার্স বর্ণমালা ট্রেডারসের সামনে থেকে তাদের আটক করা হয় ।

ঘোড়াঘাট থানার ইনচার্জ ়আসাদুজ্জামান আসাদ জানান,  নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের (পিপিএম-সেবা) নির্দশনা অনুযায়ী দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কে রাত্রীকালিন টহলের সময় শনিবার দিবগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাটের মের্সাস বর্ণমালা ট্রেডার্সের কাছে একটি ট্রাককে দেখে সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকসহ পালিয়ে যাচ্ছিল ডাকাত দলের সদস্যরা। এসময় ট্রাকসহ ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছেন টহল পুলিশের সদস্যরা। ট্রাকে থাকা আরো ৬ থেকে ৭ জন অন্ধকারের আড়ালে পালিয়ে যায় । এসময় আটক ট্রাকে থাকা ভিন্ন ভিন্ন নম্বরের ৩ টি নম্বর প্লেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত ছুরিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। অপরাধ ঢাকতেম ভিন্ন ভিন্ন নম্বরের প্লেট সঙ্গে রেখেছিল তারা।

আটককৃতরা হলেন দিনাজপুরের বিরলের কাজীপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে রতন মিয়া গলাকাটা (৩৭), কুমিল্লা সদরের রায়পুরের মৃক আবুল কাশের ছেলে রুবেল মিয়া (৩৬), পটুয়াখালীর গলাচিপার বাঁশবুনিয়ার মৃত কাদেরু হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪৮) এবং নারায়নগঞ্জের বন্দর থানার সমবাড়িয়াবাজাের মৃত আনারুল হকের ছেলে আল আমিন (৩০)। 

প্রাথমিক তদন্তে ৪ জনের মধ্যে রতন মিয়া গালকাটা কালুর বিরুদ্ধে নারায়নগঞ্জ, পাবনা ও  ডিমপির কদমতলী থানায় ৩ টি , ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে ফরিদপুর, নওগাঁ, পাবনা, পটুয়াখালী এবং ডিএমপির যাত্রাবাড়ী থানায় ৭টি  এবং রুবেল হোসেনের বিরুদ্ধে কুমিল্লায় ৩টি মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়াও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত তারা।

Tag
আরও খবর