জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

ঢাকার শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ মে সোমবার এ মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক মো. তারিকুল ইসলামসহ অন্যান্যরা। মানববন্ধনে সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক।

এসময় বক্তারা,গত ২০১৩ সালের ৫মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম হত্যাকাণ্ড চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই কাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

Tag
আরও খবর